ইস্তফা ---- দ্বৈপায়ন দত্ত

 

।।ইস্তফা।।

---- দ্বৈপায়ন দত্ত

সবাই ভালো করেই জানে —

ইস্তফা তো তোমার কথার কথা

লাখ লাখ মিথ্যার এ আর একটা মিথ্যা!

এ শুধু তোমার শোনার আকুতি —

না না, চাই চাই, তোমাকে চাই!  

কিন্তু দেখো, সময়ের কী পরিহাস —

তোমার সমস্ত কুকর্মের সঙ্গী

গুটিকয়েক পারিষদ আর স্তাবক ছাড়া

আজ আর তা বলার একজনও নেই।

আর পুলিশ-প্রশাসন?  

কবে সে কার?

যে যখন ক্ষমতায় আসে সে তখন তার।

শাসক পদত্যাগ চাইছে — মানে, ভয় পেয়েছে!    

যারা ভয়ে কিংবা পেটের দায়ে রাজস্তুতিকার —

তারা আজ তাই মুখ খুলছে,

কবিতাও লিখছে।  

এই তো তাদের সময় কবিতা লেখার।  

আমিও লিখছি। প্রশ্নও করছি —

শাসক তুমি আর কতকাল আর কত ভাবে

মিথ্যার জাল বুনে যাবে?

কথায় কথায় পদত্যাগের মিথ্যা ধমক দেবে?

তুমি তো ভালো করেই জানো —  

যাদের কাছে তুমি পদত্যাগের ধমক দিচ্ছ

তারা তো কবেই তোমাকে ত্যাগ করেছে।  

সরকারি নানা জনমোহিনী প্রকল্পের ছুতোয়  

প্রকাশ্যে তাদের ঘুষ দিতে গিয়ে

শীর্ণ সরকারি খাজানা আরও শীর্ণ হয়েছে;     

তবুও তাদের সমর্থন নেই

তোমার পদের পিছে।

কেনোনা, সবাই ভালো করেই জানে —  

ঘুষের কোনো নৈতিক দায়বদ্ধতা হয় না;

আর চিরকাল তা দিয়ে   

মিথ্যাচার অত্যাচার অনাচার ঢেকে রাখা যায় না।  

বারেবারে তাই ‘তাদের ইচ্ছে’

তোমাকে লুট করতে হচ্ছে;

ভোটের বাজারে 

গণতন্ত্রের গাঁড় মেরে

নানা ঘৃণ্যতম রক্তাক্ত কায়দায়!

আর এখন যখন সেসব ভোঁতা হতে বসেছে 

এখন বলছ — পদত্যাগ করতে চাই!   

পদত্যাগ কর — বা না কর —

আজ — না হয় কাল — পদ তোমার যাবেই!     

                   ------ ১৪-০৯-২০২৪।


Comments

Popular posts from this blog

Unchecked avarice and abuse of power push Sundarban fishers to the brink

।। অনন্যা ।। ----- দ্বৈপায়ন দত্ত। তাং ২২-০২-২০২৫।

অনিয়ন্ত্রিত লোভ ও ক্ষমতার অপব্যবহারে কোণঠাসা সুন্দরবনের মৎস্যজীবীরা ------- মিলন দাস